শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ইকুয়েডরে কারাগার থেকে ৭ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইকুয়েডরের একটি কারাগার থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) দেশটির ন্যাশনাল ব্যুরো অব প্রিজন্স (এসএনএআই) কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

তারা জানায়, ওই কারাগারে গত মাসে দাঙ্গায় ১১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ওই দাঙ্গায় আহত হন আরও অনেক বন্দি। একই কারাগার থেকে এখন ৭ জনের লাশ উদ্ধার করা হলো।

এসএনএআই কর্তৃপক্ষ টুইটারে বিষয়টি জানালেও বিস্তারিত কোনো বর্ণনা দেয়নি। জানা গেছে, দেশটির উপকূলীয় শহর গুয়াইয়াকিলের লিতোরাল পেনিতেনশিয়ারি থেকে মরদেহগুলো উদ্ধার হয়, যেটি ইকুয়েডরের সবচেয়ে বেশি সহিংস কারাগারে পরিণত হয়েছে।

এদিকে, সম্প্রতি কারাগার থেকে আরও চার কারাবন্দির লাশ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আত্মহত্যা করে ওই কয়েদিরা। কিন্তু সঠিক কারণ এখনও জানা যায়নি। সেই ঘটনারও তদন্ত চলছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গত মাসে দাঙ্গার পরপরই জরুরি অবস্থা জারি করেন। দেশটির কারাগারগুলোতে সংঘর্ষ থামাতে সেনাবাহিনীও কাজ করছে।

কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। তবে ওই কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জানা গেছে, ইকুয়েডরের কারাগারে বন্দির সংখ্যা ৩৯ হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ