মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

১৪ বছর জেল খাটার পর আফগান বন্দিকে নির্দোষ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার ১৪ বছর জেল খাটার পর আফগানিস্তানের এক নাগরিকের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত।

আমেরিকার জেলা জজ আদালতের বিচারক অমিত মেহতা শুনানিতে বলেছেন, আফগান নাগরিক আব্দুল্লাহ হারুন গুল যেহেতু আল-কায়েদার সাথে জড়িত ছিলেন না, সে কারণে আমেরিকা তাকে গুয়ান্তানামো কারাগারে বন্দি রাখতে পারে না। খবর নিউইয়র্ক টাইমসের।

আবদুল্লাহ হারুন গুলকে ২০০৭ সালের জুরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহর থেকে সন্ত্রাসী বলে আটক করা হয়। কিন্তু অভিযোগের সাথে আব্দুল্লাহ হারুন গুলের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

এই কারণে মার্কিন বিচারক অমিত মেহেতা আফগান এ নাগরিকের আটকাদেশকে অবৈধ ঘোষণা করেছে।

তবে খুব শিগগিরই আব্দুল্লাহ হারুন গুল মুক্তি পাচ্ছেন না। আফগান বন্দির আইনজীবী জানিয়েছেন, আদালতের এই রুলিংয়ের অর্থ হচ্ছে শুধুই আবদুল্লাহ হারুন গুলের আটকাদেশকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

আইনজীবী তারা প্লোচোকি বলেন, মার্কিন সরকারের উচিত আদালতের এই রুলিংকে আমলে নিয়ে তা বাস্তবায়নে সহযোগিতা করা, তাকে অবশ্যই মুক্তি দেয়া উচিত।

তারা প্লোচোকি বলেন, আদালতের এই রুলিংয়ের মধ্য দিয়ে আইনের শাসনের ঐতিহাসিক বিজয় হয়েছে। এই রুলিংয়ের মাধ্যমে একথাও পরিষ্কার করে দেয়া হয়েছে যে, ন্যাশনাল সিকিউরিটি আইনের নামে মার্কিন সরকার যা করেছে তার মধ্যে অনেক বাড়াবাড়ি ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ