শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ভারতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এক লাফে মৃত্যুর সংখ্যা সাড়ে ৬০০ ছাড়িয়ে গেছে। আগস্টের পর ফের দৈনিক মৃত্যুর সংখ্যা এই পর্যায়ে পৌঁছাল।

শনিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। গত ২৭ আগস্টের পর যা সর্বোচ্চ। ওই সময় দৈনিক মৃত্যু ছিল ৬০৭ জন।

শনিবার মোট দৈনিক মৃত্যুর মধ্যে ২৯১ জনই কেরালার। মৃত্যুর তথ্য পরিমার্জন করার ফলেই দক্ষিণের ওই রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। ফলে দেশটির মোট দৈনিক মৃত্যুর সংখ্যাতেও তার প্রভাব পড়েছে।

এদিকে, বিশ্বে আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪১ লাখ ৫৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৭৪২ জনের। দৈনিক সংক্রমণও ফের বাড়তে শুরু করেছে ভারতে।

ভারতে ইতোমধ্যেই ১০০ কোটি টিকাকরণ হয়ে গেছে। কিন্তু তারপরেও নতুন করে সংক্রমণ মাথা চাড়া দেওয়ায় উৎসবের মৌসুম এবং বহু রাজ্যে কোভিড বিধির শিথিলতাকেই দায়ী করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩২৬ জন। যা শুক্রবারের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। যার মধ্যে শুধু কেরালাই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৬১ জন। কেরালাতে এই বিপুল সংক্রমণ এখন সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতে কেরালা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু- এই তিন রাজ্য থেকেই দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে। মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের উপর। তবে সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা কমেছে।

সংক্রমণকে দ্রুত লাগাম পড়াতে দ্রুত গতিতে টিকাকরণও চলছে। গত ২৪ ঘণ্টায় ৬৮ লাখ ৪৮ হাজার ৪১৭ জনের টিকাকরণ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ