মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

বিএফইউজে নির্বাচন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী সমর্থিত অংশের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবসহ সারা দেশে ১০টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।

নির্বাচনের তফসিল থেকে শুরু করে আদালতের স্থগিতাদেশসহ নানা জল্পনা-কল্পনা শেষে প্রায় তিন বছর পর এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবার বিএফইউজে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ- এ তিন পদের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন সারা দেশের ভোটাররা। বাকি পদে নির্বাচন হবে ইউনিটভিত্তিক ভোটারদের ভোটে।

এ বছর সভাপতি পদে তিনজন ও মহাসচিব পদে তিনজন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএফইউজের তিনবারের নির্বাচিত মহাসচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য ও বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক।

আর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, বিএফইউজের কোষাধ্যক্ষ, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ ও দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক লায়েকুজ্জামান। এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের জন্য প্রকাশ করেছে নির্বাচন সংক্রান্ত আচরণবিধি। করোনায় স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে প্রবেশ করাসহ নানা নির্দেশনা রয়েছে আচরণবিধিতে।

বিএফইউজের নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা তিন হাজার ৯৮০ জন। এরমধ্যে ঢাকায় রয়েছেন দুই হাজার ৯৭৭ জন।

সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ এ তিন পদ ছাড়াও এবারের নির্বাচনে ঢাকা থেকে সহ-সভাপতি পদে পাঁচজন, যুগ্ম-মহাসচিব পদে চারজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন ও নির্বাহী পরিষদ সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বাকি নয়টি ইউনিট থেকে সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব, নির্বাহী সদস্য পদে নির্বাচনে লড়ছেন প্রার্থীরা। এরমধ্যে কিছু পদে কয়েকজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এবারের নির্বাচনে কোনো প্যানেল দেখা যায়নি। এতে নিজেদের সমর্থকদের দিয়েই চলেছে প্রচারণা। প্রচার-প্রচারণার কাজ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন করেছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে গত কদিন ধরে বেশ উৎসবমুখর ছিল জাতীয় প্রেস ক্লাব।

নির্বাচন অনুষ্ঠানে ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ