মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তাহাজ্জুদ পড়া অবস্থায় ফজরের আজান দিয়ে দিলে এই নামাজের বিধান কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

মুহতারাম! আমি সাধারণত তাহাজ্জুদের নামায পড়ার চেষ্টা করি। কয়েকদিন আগে ঘড়ি না দেখে তাহাজ্জুদের সময় আছে মনে করে দুই রাকাত নামায শুরু করি এবং ছানাও পড়ে ফেলি। ঠিক তখন ফজরের আযান শুনতে পাই। তখন আমি ঐ নামায পূর্ণ করি। আমার এই নামাযের কী হুকুম?

উল্লেখ্য, আমি পরে দুই রাকাত নামায ফজরের সুন্নতের নিয়তে পড়ে নিয়েছিলাম।

উত্তর:

প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি উক্ত মুাআযযিন ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ পর আযান দিয়ে থাকেন, তাহলে ধরে নেয়া যায় যে, আপনি ঐ দুই রাকাত নামায ফজরের ওয়াক্ত হবার পর আদায় করেছেন। তাই তা ফজরের সুন্নত হিসেবে আদায় হয়েছে। তাহাজ্জুদ হয়নি। সুতরাং এক্ষেত্রে নতুন করে আবার ফজরের সুন্নত পড়া ঠিক হয়নি। আর যদি ঐ মুআযযিন সময় হওয়ার সাথে সাথেই আযান দিয়ে থাকেন তাহলে সময়ের পূর্বে আরম্ভ করায় তা নফল হিসেবেই আদায় হয়েছে। সেক্ষেত্রে আপনার জন্য পৃথকভাবে সুন্নত পড়া সহীহ হয়েছে।

উল্লেখ্য, ফজরের ওয়াক্ত হওয়ার পর ফজরের সুন্নত ব্যতীত অন্য কোনো নফল বা সুন্নত নামায পড়া নিষেধ। সুতরাং শেষ সময়ে তাহজ্জুদে দঁড়ালে সময়ের প্রতি খেয়াল করে দাঁড়াবে।

-আততাজনীস ওয়াল মাযীদ ২/১০৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১১২; ফাতহুল কাদীর ৩/১৮৭; শরহুল মুনইয়া, পৃ. ৪০২; আননাহরুল ফায়েক ১/২৯৪; আদ্দুররুল মুখতার ২/১৫

উত্তর প্রদানে: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

এনটি