সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

১ নভেম্বর থেকে যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-বার্তা চালাচালির জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের সুবিধা দিতে নতুন-নতুন ফিচার নিয়ে আসে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। তবে মাঝে মাঝে বেশ কিছু মোবাইল ফোনে বন্ধ করে দেওয়া হয় মেসেজিং অ্যাপটির ব্যবহার।

ফের এমন সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। আর মাত্র ৯দিন পর থেকে বেশ কিছু স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপটির ঘোষণা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে অ্যাপেল, স্যামসাং, এলজি ও হুয়াইও-এর বেশ কয়েকটি ভার্সনে আর চলবে না হোয়াটসঅ্যাপ।

ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড ওএস ৪.১ এবং তার ওপরের ক্ষেত্রে আইওএস ১০ এবং তার ওপরের ক্ষেত্রেই এই মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে।

এক নজরে দেখে নিন, তালিকায় থাকা স্মার্টফোনগুলোতে আগামী ১ নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

অ্যাপেল:

আইফোন ৬ এস, আইফোন ৬ এস প্লাস এবং অ্যাপল আইফোন এসই।

স্যামসাং:

স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, গ্যালাক্সি এসআইআই, গ্যালাক্সি ট্রেন্ড II, গ্যালাক্সি এস ৩ মিনি, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি এক্সকভার ২ এবং গ্যালাক্সি এস ২।

এলজি:

এলজি লুসিড ২, অপ্টিমাস এল ৫ ডুয়াল, অপ্টিমাস এল৪ II, অপ্টিমাস এফ৩ কিউ, অপ্টিমাস এফ ৭, অপ্টিমাস এফ ৫, অপ্টিমাস এল ৩ ডুয়াল, অপ্টিমাস এফ ৫ ডুয়াল, অপ্টিমাস এল ৫, অপ্টিমাস এল ৩ ডুয়াল, অপ্টিমাস এল ৭, অপ্টিমাস এল ৭ ডুয়াল এবং অপ্টিমাস এফ ৬।

হুয়াওই:

অ্যাসেন্ড জি৭৪০, অ্যাসেন্ড ডি কোয়াড এক্সএল, অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড পি ১ এস, অ্যাসেন্ড ডি ২ এবং অ্যাসেন্ড ডি ১ কোয়াড এক্সএল।

এদিকে জানা গেছে, আরও পাঁচটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। চলছে সেইসব নতুন ফিচারের কাজ। সম্পূর্ণ তৈরি হয়ে গেলেই জনসাধারণ এই সমস্ত নতুন ফিচারের সুবিধা পাবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ