মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পশ্চিম তীরে ইসরায়েলের আরো ৩০০০ ইহুদি বসতি নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি কর্তৃপক্ষ নতুন করে আরো তিন হাজার ইহুদি বসতি নির্মাণ করতে যাচ্ছে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পশ্চিম তীর ছাড়াও পূর্ব জেরুসালেমে ইহুদি বসতি নির্মাণ করা হবে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইলের বেসামরিক প্রশাসনের পরিকল্পনা কমিটি তাদের সাপ্তাহিক প্রকাশনায় বলেছে, তারা রেভাভা, কেদুমিম, এলন মোরেহ, কারনেই শোমরন, গুশ এটজিয়ন ও হেবরন পাহাড় এলাকায় নতুন করে ইহুদি বসতি নির্মাণ করার অনুমতি দিতে যাচ্ছে।

ওই সাপ্তাহিক প্রকাশনার প্রতিবেদনে আরো জানানো হয়েছে, পশ্চিম তীরের ব্লক-সি অঞ্চলে ইসরাইলের বেসামরিক প্রশাসনের পরিকল্পনা কমিটি আরো ১৩ শ’ ফিলিস্তিনি বাড়ি নির্মাণের অনুমোদনও দিয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার জন্য মার্কিন চাপ আছে। কিন্তু, ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরেও ইহুদি বসতি নির্মাণ করার অনুমতি দেয়া হচ্ছে।

এর আগে বুধবার ইসরাইলের আর্মি রেডিওতে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার জন্য মার্কিন চাপ প্রয়োগের ঘটনায় তিনি বিস্মিত।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ