মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

তুরস্কের অন্যতম সেরা অত্যাধুনিক ড্রোন পাচ্ছে এশিয়ার যে মুসলিম দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের মধ্যে অন্যতম সেরা ‘অ্যাটাক ড্রোন’ বায়রাক্তার টিবি-২। তুরস্কের এই অত্যাধুনিক ড্রোন পেতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তান।

বৃহস্পতিবার কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কামচিবেক তাশিয়েভ এ তথ্য জানান।

কামচিবেক তাশিয়েভ বলেন, কিরগিজস্তান তুরস্কের ড্রোনের চালান শিগগির পেতে যাচ্ছে। আমরা তুরস্কের কাছে বায়রাক্তার টিবি-২ (ট্যাকটিকেল ব্লক ২) ড্রোনের অর্ডার দিয়েছি।
তিনি আরও বলেন, সামান্য কিছু দেশ তুরস্কের এ ড্রোন হাতে পেয়েছে। আমাদের দেশও সেসব সীমিত সংখ্যক দেশের একটি হতে যাচ্ছে।

২০১৪ সালে বায়রাক্তার টিবি-২ ড্রোনের ব্যবহার শুরু করে তুরস্ক। এ ড্রোন বর্তমানে ইউক্রেন, কাতার ও আজারবাইজান ব্যবহার করছে।

তুরস্কের তৈরি ড্রোন বায়রাক্তার টিবি-২ বুদ্ধিমত্তা, নজরদারি, আকাশে বেশিক্ষণ উড়া ও হামলার অভিযানে অংশ নিতে সক্ষম। এই ড্রোন আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে নাগরনো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে ব্যাপক সাফল্য এনে দেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ