মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ ২ জনের প্রাণহানি ঘটেছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তন্তর এলাকায় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ (৩৫) ও নবীনগর উপজেলার শিবপুর গ্রামের ওমর ফারুকের ১৩ মাস বয়সী মেয়ে হাবিবা। শিক্ষক আব্দুল ওয়াহেদ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার বাসিন্দা।

দুর্ঘটনায় স্মৃতি বেগম (৩০), তামিমা (১৩), ওয়াফি (৫), রোকসানা আক্তার (৩৮), কারুমা (১০) নামে আরও পাঁচজন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

দুর্ঘটনায় আহত রোকসানা আক্তার জানান, কুমিল্লা অভিমুখী তাদের অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের অতিরিক্ত আলোর কারণে হয়তো ট্রাকটিকে খেয়াল করেননি অটোরিকশার চালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও জেলা সদর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পর আহত দু’জন মারা যান বলে জানতে পেরেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ