বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

সুপ্রিম কোর্ট খুলছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবকাশকালীন ছুটির সঙ্গে দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবীর সা. সরকারি ছুটি শেষে আজ বৃহস্পতিবার খুলছে দেশের সর্বোচ্চ বিচার প্রাঙ্গণ সুপ্রিম কোর্ট। আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় আবারও মুখর হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

ছুটিকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারিক বেঞ্চে মামলার শুনানি হয়েছে। এরইমধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা শুনানির জন্য বিচারিক বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

দীর্ঘ ছুটি শেষে বেঞ্চের এখতিয়ার নির্ধারণ করা সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে চলবে বিচারকাজ।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অবকাশকালীন ছুটি শুরুর আগে বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর মধ্যে ছয়টি দ্বৈত এবং তিনটি ছিল একক বেঞ্চ।

গত ৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছিলো।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গত ২৮ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ