মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কোমা অবস্থায় মারা গেলে ঐ সময়ের নামাজের কাজা আদায় করতে হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমার চাচা গত মাসে হঠাৎ ব্রেইন স্ট্রোক করে প্রথম ধাপেই কোমায় চলে যান। এরপর প্রায় এক সপ্তাহ অচেতন অবস্থায় লাইফ সার্পোটে থেকে ইন্তেকাল করেন। আমার জানার বিষয় হল, তাঁর ঐ এক সপ্তাহের নামাযের কাযা বা ফিদইয়া আদায় করতে হবে কি না?

জবাব: প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু আপনার চাচা লাইফ সার্পোটে অচেতন অবস্থায় থাকাকালীন ইন্তেকাল করেছেন। তাই আপনাদেরকে ঐ সময়ের নামাযের ফিদইয়া আদায় করতে হবে না। কেননা তিনি তো সুস্থ হয়ে নিজে নামাযগুলো কাযা করার সুযোগ পাননি। আর নামাযের কাযা আদায় করার মত সুস্থ হওয়ার আগেই কেউ মারা গেলে এর ফিদইয়া আদায় করা জরুরি নয়। এছাড়া কেউ এক দিনের বেশি সময় অজ্ঞান বা অচেতন থাকলে ঐ সময়ের নামায মাফ হয়ে যায়। ফলে সুস্থ হয়ে গেলেও এর কাযা করা জরুরি হয় না।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৪১৫৩; কিতাবুল আছল ১/১৯০; বাদায়েউস সানায়ে ১/২৮৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৫; ফাতহুল কাদীর ১/৪৫৯; আলবাহরুর রায়েক ২/১১৫; আদ্দুররুল মুখতার ২/৯৯

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ