মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার (১৭) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান নাদিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ৪০ বছর বয়সী ভ্যানচালক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম সুমন মজুমদার। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ