বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনি এলাকায় পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েলি মন্ত্রিসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি এলাকায় পুলিশের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনে সংঘটিত অপরাধের মাত্রা কমানোর অজুহাতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।

ইসরায়েলি মন্ত্রিসভা গত রোববার পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধি সংক্রান্ত একটি বিলের প্রস্তাবণায় অনুমোদন দিয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে। নতুন উদ্যোগ কার্যকর হলে ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে ইসরায়েলি পুলিশ।

প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আদালতের পূর্বানুমতি ছাড়াই ইসরায়েলি পুলিশ সন্দেহভাজন কারো বাড়িতে তল্লাশি চালাতে পারবে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বিলটি ইসরায়েলি পার্লামেন্টে তোলা হবে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।

ইসরায়েলের উপ প্রধানমন্ত্রী গিডিয়ন সার এই বিলটি উত্থাপন করেন। গত সপ্তাহে দেশটির সরকার ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় যুদ্ধের’ অংশ হিসেবে ফিলিস্তিন শহর ও গ্রামগুলোতে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের মোতায়েন করার পরই এই নতুন উদ্যোগের কথা সামনে এলো বলে আল জাজিরা জানিয়েছে।

এদিকে ইসরায়েলি পুলিশের ক্ষমতাবৃদ্ধির এ উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনিরা। এর ফলে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের অত্যাচার-নির্যাতন আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছে তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ