বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

দরজা ভেঙে এসআইয়ের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি সাবলেট বাসা থেকে মোহাম্মদ আলী জিন্নাহ (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজর আলী জানান, টিলাবাড়ি এলাকায় টেন্ডলের ৭তলা বাড়ির ৩য় তলায় সাবলেট থাকতেন জিন্নাহ। তার পরিবার গ্রামে থাকে। গতকাল (মঙ্গলবার) রাত ৮টায় ডিউটি শেষে থানায় একটি প্রীতিভোজ অনুষ্ঠানে খাবার খান তিনি। এরপর রাত সাড়ে ৯টার দিকে সাবলেট বাসায় ফিরেন।

তিনি জানান, আজ বুধবার দুপুর গড়িয়ে গেলেও তার রুমের দরজা না খোলায় পাশের রুমের ভাড়াটিয়া আরেক পুলিশ কর্মকর্তা তাকে ডাকাডাকি করেন। তাতেও কোনো সাড়া না পেয়ে পরে থানায় খবর দেন। এরপর ওই বাসায় গিয়ে রুমের দরজা ভেয়ে ভিতরে দেখা যায়, বিছানায় অচেতন হয়ে পড়ে আছেন জিন্নাহ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বিকেল ৫টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্টোক করে মৃত্যু হয়েছে তার।

সহকর্মীরা জানান, ৮-৯ মাস ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন জিন্নাহ। তার বাড়ি ঝিনাইদাহ শৈলকূপা উপজেলার গোলকনগর গ্রামে। বাবার নাম ফজলুর রহমান। ১৯৯১ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন তিনি। এরপর পদোন্নতি পেয়ে হন উপপরিদশর্ক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ