শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

ডায়াবেটিসের সঙ্গে চোখের রোগের কী সম্পর্ক, করণীয় কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা. মো. মনিরুজ্জামান।।

ডায়াবেটিস এমন একটি রোগ, যে রোগের কারণে শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ রোগাক্রান্ত হতে পারে। চোখের মনি, লেন্স, রেটিনা, চোখে ছানি পড়া, চোখের ইনফেকশন- সবকিছুই ডায়াবেটিসের কারণে আক্রান্ত হতে পারে। যেসব রোগের কারণে মানুষ অন্ধ হয়ে যায়, তার মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটি।

ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীকে বছরে অন্তত একবার তার চোখের রেটিনা পরীক্ষা করাতে হবে।

রোগীর চোখের সেন্টার পয়েন্ট যতক্ষণ ভালো থাকে, ততক্ষণ তার চোখে কোনো সমস্যা হয় না, সে চোখে দেখতে পারে। যখন চোখের সেন্টার পয়েন্ট খারাপ হয়ে যায়, তখন চিকিৎসকরা চেষ্টা করেন রোগীর দৃষ্টিশক্তি ধরে রাখার জন্য বা ভালো রাখার জন্য। এক্ষেত্রে কিছু কিছু রোগীর দৃষ্টিশক্তি ভালো হয়। কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে আর কোনো কিছুই করার থাকে না। তাই সময়মতো রোগের চিকিৎসা করাতে হবে।

কারো যদি ১০ বছর ধরে ডায়াবেটিস থাকে এবং সেটি যদি নিয়ন্ত্রণে থাকে, তবে সেক্ষেত্রে রেটিনায় কিছু পরিবর্তন আসলেও সেটি গ্রহণযোগ্য মাত্রায়। কিন্তু যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদের কারো কারো ক্ষেত্রে ৩/৪ বছর ডায়াবেটিসের মধ্যেই রেটিনা খারাপ হয়ে যায়।

ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রথমে করণীয় হচ্ছে, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক রাখার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। মেডিসিন এবং ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।

চোখের যদি কোনো সমস্যা না থাকে তবুও প্রতি বছরে অন্তত একবার রেটিনা পরীক্ষায় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর যদি চোখের সমস্যা থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিয়ে ফলোআপে থাকতে হবে।

সূত্র: ডক্টর টিভি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ