বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

হযরত আসমা রা. এর দান করার অনুপম পদ্ধতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের: তিনি সাহাবিয়ে রাসূল হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণবতী মেয়ে৷ শুরুর দিকে তিনি হিসেব-নিকেশ করে খরচ করতেন৷ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাঁকে এইভাবে হিসাব কষে কষে খরচ করতে নিষেধ করেন৷

যেটুকু সম্ভব হয় খরচ করার পরামর্শ দেন৷ তখন থেকে তিনি বেশি পরিমানে দান-সদকাহ করতেন৷ হিসেব-নিকেশ ছাড়া মুক্তমনে দান করতেন৷

তিনি নিজের মেয়ে ও ঘরবাসীদেরকেও বেশি বেশি দান করার উপদেশ করতেন৷ তাঁদেরকে বলতেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্যে প্রয়োজনের অতিরিক্ত টাকা-পয়সার জন্যে অপেক্ষা করো না৷ প্রয়োজন সারার পর দান করার সুযোগ খুঁজো না৷ কারণ, যদি প্রয়োজনের অতিরিক্ত অংশ দান করার সুযোগ সন্ধানী হও, তাহলে আর দান করার সুযোগ কখনো আসবে না৷

তোমাদের দ্বারা আর দান করা সম্ভব হবে না৷ কারণ, দিন দিন প্রয়োজন বেড়েই চলতে থাকে৷ মানুষের প্রয়োজন কখনো কমে না৷ প্রয়োজন থাকা সত্ত্বেও দান করতে থাকো, কারণ, দান-সদকাহ দ্বারা কখনো সম্পদ কমে না৷ বরঞ্চ দান-সদকাহ দ্বারা সম্পদ বৃদ্ধির কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে৷ সুতরাং দান করার জন্যে প্রয়োজনের অতিরিক্ত অংশের অপেক্ষা করো না৷

একটি হাদিসে অভাব-অনটনের সময়ে করা দানকে সর্বোত্তম দান বলে উল্লেখ করা হয়েছে৷ আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় দান করার তাওফিক দান করুন৷ আমীন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ