বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সমুদ্রসীমায় ভারতীয় সাবমেরিন আটকানোর দাবি পাক নৌবাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের সমুদ্রসীমায় ভারতের একটি সামরিক সাবমেরিনকে শনাক্তের পর আটকে দিয়েছে। শনিবার রাতে ভারতীয় এই সাবমেরিনটি পাকিস্তানের সমুদ্রসীমায় প্রবেশের চেষ্টা করেছিলো বলে জানানো হয়।

মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, সাবমেরিনটি শনাক্তের পরই পাকিস্তানের দুরপাল্লার সামুদ্রিক নজরদারি করা বিমানের সাহায্যে তার অনুসরণ করা হয়।

পাকিস্তানের এই অভিযোগের মাধ্যমে ২০১৬ সালের পর দেশটির সমুদ্রসীমায় তৃতীয়বারের মতো ভারতীয় সাবমেরিনের অনুপ্রবেশের খবর জানা গেলো।

১৯৪৭ থেকে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পাওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। পরমাণু শক্তিধর দেশ দুইটি চারবার পরস্পরের মধ্যে সংঘর্ষে জড়ায়। ২০১৯ সালে ভারতের অধিকৃত কাশ্মিরের স্বায়ত্বশাসন সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা বাতিলের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সূত্র: আলজাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ