বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মস্কো বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে যাচ্ছে তালেবান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবান নেতৃত্বাধীন ইসলামিক ইমারত সরকার প্রত্যাশা করছে, মস্কোতে বৈঠকের মাধ্যমে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথ খুলবে।

আগামীকাল (২০ অক্টোবর) রাশিয়ার আমন্ত্রণে মস্কোতে যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ভারত ও পাকিস্তান তালেবানের সঙ্গে বৈঠকে বসবে।

এ বিষয়ে তালেবানের একজন সিনিয়র প্রতিনিধি বলেন, এই বৈঠক আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তি তৈরি করবে। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।

মস্কো বৈঠকে তালেবানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন, ইসলামিক ইমারত অব আফগানিস্তানের উপ সরকার প্রধান আব্দুল সালাম হানাফি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রী।

তালেবানের সংস্কৃতি ও তথ্য বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মস্কো বৈঠকে তাদের আলোচ্যসূচিতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াদি রয়েছে।

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা আশা করছি রাজনৈতিকভাবে এই বৈঠকের ভালো ফলাফল আসবে। এই বৈঠক অন্য দেশ কর্তৃক ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের স্বীকৃতির দ্বার উন্মোচন করবে।

আব্দুল সাত্তার নামে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, আফগানিস্তানের পরিবর্তিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কী না, মস্কো বৈঠকের মাধ্যমে সেটা নিরূপণ করা হবে। তার ভাষায় এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ।

এই বিশ্লেষক বলেন, বৈঠকে তালেবান সরকারের প্রতিনিধি অংশ নিচ্ছে। আফগানিস্তানের মানুষ প্রত্যাশা করছে, এই সম্মেলনে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোর একটি রফদফা হবে। জাউয়িদ সাংডেল নামে এক আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ প্রত্যেকে তালেবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচষ্টা চালাবে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ পর তারা অন্তর্বর্তী সরকার গঠন করে। কিন্তু কোনো দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

স্বীকৃতি পাওয়ার জন্য তালেবান জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তারা যুক্তরাষ্ট্র, চীন, তুরস্কসহ কয়েকটি প্রভাবশালী দেশের সঙ্গে স্বীকৃতি নিয়ে বৈঠক করেছে। সূত্র: আনাদুলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ