রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ভূমিকম্পে ৩ মিনিটে দুবার কাঁপল নেপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কেবল তিন মিনিটের ব্যবধানে পরপর দুটি মধ্যম মাত্রার ভূমিকম্পে কাঁপল হিমালয়ের দেশ নেপাল। এতে কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, তা এখন পর্যন্ত জানা যায়নি।

সোমবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৩টা ২০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১। আর এ ঘটনার মাত্র তিন মিনিট পর প্রায় একই স্থানে ৪ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়।

দ্য হিন্দুস্তান টাইমস জানায়, এ দুই ভূমিকম্পে এবার দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ কেঁপে ওঠে। এমনকি সিকিমের একাংশেও কম্পনটি অনুভূত হয়। এবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধু পালচক জেলা।

এ দিকে ভারতীয় ভূকম্পন বিষয়ক সংস্থা জানিয়েছে, ভারতের সময় দুপুর ১টা ৩১ মিনিটে আরও একটি নেপালে কম্পন অনুভূত হয়েছে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এর উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে।

বিশ্লেষকদের মতে, হিমালয়ের অবস্থান এবং জটিল ভূগঠনের কারণে নেপাল বরাবরই কম্পন প্রবণ। ২০১৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুসহ দেশের একটি বিশাল অংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ