বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কাতারের শুরা কাউন্সিলে দুই নারীকে নিয়োগ দিলেন আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতারের কেন্দ্রীয় আইনসভা শুরা কাউন্সিলে দুজন নারীকে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নিয়োগপ্রাপ্ত দুই নারীর নাম শেখা বিনতে ইউসুফ আল জুফাইরি এবং হামদা বিনতে হাসান আল সুলাইতি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জাতীয় দৈনিক গালফ নিউজ।

উপসাগরীয় ছোট্ট দেশ কাতারের কেন্দ্রীয় আইনসভা শুরা কাউন্সিলে মোট আসন সংখ্যা ৪৫টি। দেশটির সংবিধানে ৩০টি আসনে নির্বাচনের নির্দেশনা দেওয়া আছে, বাকি ১৫টি আসনে জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে আমিরের।

সেই অনুযায়ী, চলতি বছর ২ অক্টোবর ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হয় কাতারে। সেই নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০ জন নারী। তবে তাদের কেউই জয়ী হতে পারেননি।

কয়েক বছর ধরে কাতারে নারী অধিকার পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে। তবে দেশটির জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ- এখনো সেখানে নারীদের বিয়ে, ভ্রমণ ও সন্তান জন্মদানকালীন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য স্বামী বা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর মধ্যে নারী অধিকার বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে আছে কুয়েত। তবে এখনো দেশটিতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পুরুষদের হাতেই কুক্ষিগত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ