বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৭ কলেজে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সশরীর ক্লাস আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ২১ অক্টোবর থেকে সাত কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা ক্লাস শুরু করতে প্রস্তুত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জান সাত কলেজের ক্লাস শুরুর বিষয়ে সার্বিক খোঁজ-খবর রাখছেন বলেও জানান তিনি। সশরীরে ক্লাস শুরু করতে ইতোমধ্যে ঢাকা কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে।

দ্রুতই অন্য কলেজগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণি ছাড়া অন্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় আপাতত এই দুই বর্ষের শিক্ষার্থীদের সশরীর ক্লাস শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ