বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

স্থায়ী নিয়োগ পেলেন ৯ বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নয়জন বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর আগে তারা নিয়োগ পেয়েছিলেন।

রাষ্ট্রপতির আদেশে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

নয় বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক। শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।

২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরমধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ