বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

দিনাজপুরে ফ্রিজে বাসি খাবার রাখায় ৩ হোটেল মালিককে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের মূল্য তালিকা না টানানো এবং বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করায় তিনটি হোটেলের মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন বাঁশেরহাট বাজারে তদারকিমূলক অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) হাবিপ্রবি শাখার সহযোগিতায় এ তদারকিমূলক অভিযান চালানো হয়।

এসময় যমযম হোটেল, সাদিক হোটেল ও মুসলিম হোটেল মালিককে মূল্য তালিকা না রাখা, ফ্রিজ পরিষ্কার না রাখা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করার জন্য প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ভর্তি পরীক্ষার সময় খাবারের মূল্য বৃদ্ধি না করতেও সতর্ক করা হয় তাদের।

অভিযানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মো. ইয়াছিন প্রধান ও নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল হাসান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ