সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুড়িয়ে পাওয়া টাকার করণীয়: যে অবস্থায় নিজেও খরচ যাবে এ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি বরিশালে তাবলীগ জামাতে গিয়েছিলাম। সেখান থেকে ঢাকা ফেরার পথে গাড়িতে ওঠার আগে হঠাৎ দেখি ১০০ টাকার একটি নোট রাস্তায় পড়ে আছে। আমাদের কোনো সাথীর হবে মনে করে আমি তা উঠিয়ে নিই। কিন্তু সাথীদেরকে জিজ্ঞাসা করে টাকার মালিক পাওয়া যায়নি। পরে দুই-তিন মিনিট আশপাশের লোকদের জিজ্ঞাসা করেছি। কিন্তু টাকার মালিককে পাওয়া যায়নি।

এদিকে গাড়িতে ওঠার সময় হয়ে যাওয়ায় সেখানে বেশিক্ষণ দাঁড়ানোরও সুযোগ ছিল না। তাই আমি টাকাটা নিয়ে গাড়িতে উঠে যাই। এখন আমার করণীয় কী? টাকাটা কি আমি কোনো গরিবকে দিয়ে দিব?

উত্তর-
প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত পরিস্থিতিতে যেহেতু মালিকের সন্ধান পাওয়া দুষ্কর তাই মালিকের পক্ষ থেকে ঐ টাকা কোনো গরিবকে সদকা করে দিতে হবে। আর আপনি নিজে যাকাত গ্রহণের উপযুক্ত হলে নিজেও তা ব্যবহার করতে পারবেন। -বাদায়েউস সানায়ে ৫/২৯৮; ফাতহুল কাদীর ৫/৩৫১; তাবয়ীনুল হাকায়েক ৪/২১২; আলমুহীতুল বুরহানী ৮/১৭১। লেখাটি মাসিক আলকাউসার থেকে সংগৃহিত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ