বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

শেখ মুজিবুর রহমান রাজনীতির বিশ্বকবি: ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, একজন মহাকবি বিশ্বের কথা বলেছেন, আরেকজন রাজনীতির মহাকবি তিনিও বিশ্বের কথা বলেছেন। দুজনের মাঝে কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি, দুজন ছিলেন দুই প্রজন্মের। কিন্তু তাদের চিন্তাধারা মিলিত হয়েছে এক বিন্দুতে। রবীন্দ্রনাথ যা চিন্তা করেছেন জাতির পিতা তা রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছেন।

আজ সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে লেখক ড. মো. সুলতান আলী রচিত ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লেখক এ গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল কোথায় সেটাই তিনি প্রকাশ করেছেন। এ জন্যই তিনি বইটির নাম দিয়েছেন ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’।

অনুষ্ঠানে লেখক ড. মো. সুলতান আলী, প্রকাশকসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ