সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শতভাগ মুসল্লিতে আবারো মুখরিত বাইতুল্লাহ, জেনে নিন ওমরা সম্পর্কিত একটি জরুরি মাসয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

এক ব্যক্তি উমরা করতে যায়। উমরা শেষ করার পর সে তায়েফ যায়। সেখান থেকে ফেরার সময় মাসআলা না জানার কারণে সে ইহরাম করে আসেনি। এভাবেই সে মক্কায় চলে আসে। এরপর সে মসজিদে আয়েশা থেকে ইহরাম করে আবার উমরা আদায় করে। এরপর একজন মুফতী সাহেব থেকে সে জানতে পারে যে, তায়েফ থেকে তার ইহরাম করে আসা জরুরি ছিল। তিনি বলেন, এক্ষেত্রে মাসআলা হল, পুনরায় কোনো মীকাত থেকে ইহরাম করে আসা বা দম দেওয়া। এখন সে মদীনা মুনাওয়ারা যাবে। তাই জানার বিষয় হল, সেখান থেকে আসার সময় সে আবার উমরার ইহরাম করে যদি আবার মক্কায় আসে তবে কি তার দম মাফ হবে? এক্ষেত্রে তার করণীয় কী? জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর:

প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তি তায়েফ থেকে আসার পর যেহেতু মীকাতে না গিয়ে হিল থেকে ইহরাম করে উমরা আদায় করে নিয়েছে তাই এক্ষেত্রে তার উপর দম দেওয়া অপরিহার্য হয়ে গেছে। সুতরাং এখন কোনো মীকাত থেকে ইহরাম করে আসার দ্বারা তার উক্ত দম মাফ হবে না। এক্ষেত্রে তাকে হেরেমের এলাকায় একটি পশু জবাই করার মাধ্যমে উক্ত দম আদায় করতে হবে।

উল্লেখ্য, যদি লোকটি মসজিদে আয়েশা থেকে ইহরাম করে উমরা না করতো তবে মদীনা মুনাওয়ারা থেকে ফেরার পথে ইহরাম করে উমরার মাধ্যমে তার ক্ষতিপূরণ হয়ে যেত এবং দম মওকুফ হয়ে যেত।

-আলমাবসূত, সারাখসী ৪/১৭০; আলমুহীতুল বুরহানী ৩/৪১৪; ফাতহুল কাদীর ৩/৪০; আলবাহরুর রায়েক ৩/৪৮; আদ্দুররুল মুখতার ২/৫৭৯

সূত্র: আল কাউসার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ