বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

বিশ্বে টিকার চাহিদা তুঙ্গে থাকা সত্ত্বেও লাখ লাখ ডোজ নষ্ট করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ৬৬৬ জন এবং মারা গেছে ৪৯ লাখ ৯ হাজার ৬৫৩ জন।

বিশ্বে টিকার চাহিদা তুঙ্গে, লাখ লাখ ডোজ নষ্ট করল যুক্তরাষ্ট্রগার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা থেকে বাঁচতে সারাবিশ্বে টিকার ব্যাপক চাহিদা রয়েছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র অন্তত দেড় কোটির বেশি ডোজ নষ্ট করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি পর্যালোচনায় বলেছে, এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় কোটি ডোজ টিকা ফেলে দেওয়া হয়েছে।

আরেকটি অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুলাই পর্যন্ত ফেলে দেওয়া টিকার ডোজের সংখ্যা ১০ লাখ। আর লুইজিয়ানাতে ফেলে দেওয়া ডোজের সংখ্যা ২ লাখ ২৪ হাজার।

জানা গেছে, কিছু ডোজ নষ্ট হয়েছে ভায়াল খোলা ও সব ডোজ সম্পূর্ণ না হওয়ার জন্য। তবে ২০ হাজারের বেশি ডোজ নষ্ট হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে।
সূত্র: গার্ডিয়ান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ