সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

টিকা আবিষ্কারে অবদান রাখায় মুসলিম দম্পতিকে গ্রিসের বিশেষ পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকা উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় মুসলিম দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেসিকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে গ্রিস।

তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম দম্পতি বর্তমানে জার্মান নাগরিক। গত বুধবার (১৩ অক্টোবর) তাঁদের গ্রিসের ‘ইমপ্রেস থিওফানো প্রাইজ’ দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গ্রিক প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকারানাপুলু বলেন, ‘বিখ্যাত বিজ্ঞানী দম্পতিকে ইমপ্রেস থিওফানো প্রাইজ দিতে পেরে আমরা খুবই আনন্দিত। জীবন ও বিজ্ঞানকে তাঁরা একসঙ্গে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করছেন।’

জার্মান সরকারও শাহিন ও তুরেসি দম্পতিকে টিকা আবিষ্কারের জন্য সর্বোচ্চ ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা পুরস্কার দেয়। জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়ার। ২০০৮ সালে শাহিন ও তুরেসি নিজস্ব ফার্মাসিউটিক্যাল কম্পানি বায়ো-এনটেক প্রতিষ্ঠা করেন, যা যুক্তরাষ্ট্রের ওষুধ কম্পানি ফাইজারের সঙ্গে মিলে ‘ফাইজার-বায়োএনটেক’ নামে করোনার প্রথম টিকা আবিষ্কারের ঘোষণা দেয়। ফাইজারের টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর।

অত্যাধুনিক এমআরএনএ প্রযুক্তির ওপর নির্ভর করে তাঁরা এই টিকা আবিষ্কার করেন। তুরস্ক থেকে জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেসি জন্ম নেন। তাঁরা চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় বিশেষ সাফল্য দেখান। সূত্র : হুরিয়াত

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ