বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানা এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণে একজন নিহত ও দুই জন গুরুতর দগ্ধ হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকালে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বায়েজীদ বোস্তামি থানাধীন একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই বিস্ফোরণে একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

জানা যায়, তিনতলা ওই ভবনের দ্বিতীয় তলায় একটি মসজিদ ও তৃতীয় তলায় একটি মাদরাসা রয়েছে। নিচতলায় কয়েকটি ঘর মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ