রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

কেরালায় প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিপাত ও এর ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসের কারণে নিহতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ।

রাজ্যটির কোট্টাইয়াম জেলার কুট্টিকাল ও ইদুক্কিতে হতাহতের ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় মিডিয়া দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

এদিকে রোববার (১৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে প্রাণহানির ঘটনার পর বিদ্যমান পরিস্থিতিতে কেরালার সবরিমালা মন্দিরে ভক্তদের না যেতে অনুরোধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার ও সোমবারের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিসহ দুর্যোগ পীড়িত ভুক্তভোগীদের উদ্ধারের কাজ চলছে বলেও জানিয়েছে মিডিয়াটি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে ১৮ জনের মৃত্যুর পর বিদ্যমান পরিস্থিতিতে নিখোঁজদের উদ্ধারে কেরালায় ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছে। রাজ্যটির বহু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এছাড়া মধ্য কেরালার অনেক জায়গায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধস দেখা দিয়েছে।

এরই মধ্যে রাজ্যের বন্যা কবলিত-এলাকায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজ্যের প্যানগোদ সামরিক স্টেশন থেকে কানজিরাপ্পালিনের কোট্টাইয়াম জেলায় সেনাবাহিনী ৩০ সদস্যের একটি ইউনিট পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ