বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

করোনার বর্তমান পরিস্থিতি খুবই স্বস্তিদায়ক: স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি খুবই স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। গত সাত দিনে আগের সপ্তাহ থেকে আক্রান্ত শনাক্ত কমেছে আট দশমিক ৫৮ শতাংশ। মৃত্যু কমেছে ৩৪ শতাংশ।

আজ রোববার নিয়মিত করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

মুখপাত্র বলেন, করোনা সংক্রমণ কমলেও আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। দেশের শিক্ষা কার্যক্রম, অর্থনীতি সচল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

নাজমুল ইসলাম বলেন, এডিসবাহী মশা সাধারণত দিনের বেলায় কামড় দেয়। সেজন্য দিনে ঘুমালেও মশারি টানিয়ে ঘুমাতে হবে। বর্তমানের অনেক কারণেই জ্বর হতে পারে। হতে পারে সেটি করোনাভাইরাস (কোভিড-১৯) বা ডেঙ্গু। তাই যদি জ্বর আসে কোনো ধরনের অবহেলা করবেন না।

বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থায় জ্বর নিয়ে কোনো রোগী হাসপাতালে এলেই তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে।

এ বিষয়ে দেশের সব সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র।

নাজমুল ইসলাম আরও বলেন, সরকারের তরফ থেকে করোনাভাইরাস ও ডেঙ্গু- দুটো পরীক্ষাই বিনামূল্যে করা হচ্ছে। তাই সাধারণ মানুষের কাছেও আমাদের নির্দেশনা হলো; জ্বর হলেই এ দুটো পরীক্ষা অবশ্যই করাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ