বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

বিশ্ববাজারে ৩ শতাংশ বাড়লো জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম গত সপ্তাহের তুলনায় ৩ শতাংশ বেড়েছে। কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির বিপরীতে সরবরাহ ঘাটতি চলছে। পাশাপাশি গ্যাস ও কয়লার দাম বাড়ার কারণে বিভিন্ন দেশ আরো বেশি হারে জ্বালানির উৎস হিসেবে তেলের দিকে ঝুঁকছে।

ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বেড়ে ৮৪ ডলার ৮৪ সেন্টে বিক্রি হচ্ছে। যা ২০১৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) টেক্সাস ক্রুড অয়েলের দাম ৮৭ শতাংশ বৃদ্ধি পায়। এতে, দাম বেড়ে দাঁড়িয়েছে ৮২ ডলার ৬ সেন্ট।

গবেষণা সংস্থা , ওইসিডি জানায় ২০১৫ সালের পর বর্তমানে জ্বালানি তেলের মজুত সবচেয়ে কম রয়েছে উৎপাদক দেশগুলোতে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি বলে জানায় সংস্থাটি।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বৃহস্পতিবার জানায়, জ্বালানি সংকটের ফলে বিশ্বব্যাপী প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ব্যারেলে পৌঁছতে পারে।

এ পরিস্থিতিতে চলতি বছরের শেষ নাগাদ জ্বালানি তেলের দৈনিক চাহিদার বিপরীতে সরবরাহ ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে ৭ লাখ ব্যারেল। ওপেক প্লাস তাদের উত্তোলন পরিসীমা বৃদ্ধি করলে এ সংকট মোকাবেলা করা সহজ হতে পারে।

এদিকে সংকট মোকাবেলায় জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রাশিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ