বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত মনমোহন সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে তার রক্তে প্লাটিলেটের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

শনিবার (১৬ অক্টোবর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৮৯ বছর বয়সী কংগ্রেস নেতাকে বুধবার (১৩ অক্টোবর) এইমসে ভর্তি করা হয়। জ্বরের পর শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পরই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এইমসের কার্ডিও-নিউরো সেন্টারে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা চলছে তার।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্দাভিয়া বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ