বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস ২১ অক্টোবর থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২১ অক্টোবর থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে।

এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, সরাসরি ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করতে হবে।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কোভিড-১৯ টিকা গ্রহণ (প্রয়োজনে কলেজ টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ), স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার জন্যও বলা হয়েছে কলেজগুলোকে। করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দিয়েছে সরকার।

এরপর ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যাবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলতে শুরু করেছে। রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে।

২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণবরণও অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের ক্যাম্পাসে বিকাল ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে থেকে ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী নবীণবরণের অনুষ্ঠান উদ্বোধন করার পরপরই অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের সংশ্লিষ্ট শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি পালনের জন্য বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ