বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, শিশুসহ তিন যাত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতিকারীদের ছোঁড়া পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহতের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া ব্রিজের আগে ট্রেনে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন কুমিল্লার বানাশুয়া এলাকায় পৌঁছালে দুষ্কৃতিকারীরা ট্রেনের এসি বগির জানালায় পাথর নিক্ষেপ করে। এতে ৬০১৭ নম্বর বগির ১ নম্বর কেবিনের জানালার গ্লাস ভেঙে পাথর ভেতরে ঢুকে যায়। এ সময় পাথরের আঘাতে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামসহ (৫০) তিন যাত্রী আহত হয়। তাদের চিকিৎসা দেওয়ার মতো রেলে কোনো ব্যবস্থা ছিল না।

আরও জানা যায়, আহত যাত্রীরা ট্রেনের এটেনডেন্ট বদিউল আলমকে জানালে তিনি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। এরপর ট্রেনটি লাকসাম পৌঁছলে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের উপর একটি কাগজ লাগিয়ে দেয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. জসিম উদ্দিন বলেন, ‘ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি শুনেছি। পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ