বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষামূলক একটি ফেরি সফলভাবে যান পারাপার করলেও স্রোতের গতি বাড়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি। আবার এক সপ্তাহ পর পর্যবেক্ষণ টিম রুটটি পরিদর্শন করবে।

বন্ধের ৪দিনের মাথায় পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ফেরি কুঞ্জলতা ৩৪টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।

বাংলাবাজার ঘাটে যানবাহন পার করে পর্যবেক্ষকসহ ২২টি যানবাহন নিয়ে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসে।

পর্যবেক্ষক টিমে থাকা বিআইডাব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানিয়েছেন, পরীক্ষামূলক যানবাহন নিরাপদে ঘুরে আসলেও স্রোতের গতি কমে না আসায় চালু করা যাচ্ছে না ফেরি। তবে সাত দিন পর আবার চালুর চেষ্টা করা হবে। এখন দিনের বেলায় ৮৭ টি লঞ্চ ও ১০১টি স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। গত সোমবার দুপুর থেকে পদ্মার স্রোতের গতি বাড়ায় দুর্ঘটনা এড়াতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।

এর আগে স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি।

দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিতভাবে ফেরি সচল হলেও মাত্র ৭ দিন চালু থাকার পর একই কারণে ১১ অক্টোবর আবারও ফেরি বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ