বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েলের সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ইসরায়েলের সেনারা ফিলিস্তিনি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে একটি গাড়ি লক্ষ্য করে তিনি বোমা নিক্ষেপ করছিলেন।

ফিলিস্তিনের লিঁয়াজো অফিস জানায়, এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। অপর একজনকে ধরে নিয়ে গেছে ইসরায়েলের সেনারা।

টুইটারে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, বেথেলহেম শহরে ইহুদি বসতির দিকে যাওয়ার পথে গাড়িতে বোমা নিক্ষেপ করে চালকদের বিপদে ফেলেছে দুই সন্দেহভাজন ব্যক্তি। কাছে থাকা সেনারা এ হামলা ব্যর্থ করে দিতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় দুজনের একজন আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ