বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কবি নজরুল বিশ্বিবদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৭ অক্টোবর ময়মনসিংহের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও শুরু হতে যাচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

এবার প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বেন ১২ জন পরীক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রায় ২ বছর ধরে স্থবির থাকার পর ১৭ অক্টোবর ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে সচল হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ২০২০-২১ শিক্ষাবর্ষে এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ২৩টি বিভাগে মোট ১ হাজার ২৪৪টি আসনে ভর্তির জন্য আবেদন করেছেন ১৫ হাজার ৫৩৯ জন।

রোববার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর পর ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং পহেলা নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিটি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বৈঠকে ডিজিটাল জালিয়াতি ঠেকানো এবং প্রশ্নপত্র ফাঁস রোধে করণীয় নির্ধারণ করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ময়মনসিংহের বাইরে থেকে আগত পরীক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন জেলা সমিতি। আগামী ২৭ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সব হল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ