বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

আফগানিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে হতাহতের কোনো অফিসিয়াল রিপোর্ট দেওয়া হয়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। হামলার ঘটনায় কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মসজিদটিতে মুসল্লিতে পরিপূর্ণ ছিল। মসজিদের প্রধান দরজায় তিনটি বিস্ফোরণ হয়। হামলার পর ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স দেখা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মসজিদের ভেতরে লাশ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অন্য মুসল্লিরা সাহায্য করছিল। তালেবান স্পেশাল ফোর্স ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে। তারা স্থানীয়দের বলেছে, হামলায় আহতদের রক্তদান করতে।

আইএস-কে এই হামলার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে শুক্রবার জুমার নামাজে মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ