বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

হঠাৎ সংক্রমণ বেড়েছে নিউজিল্যান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ছয় সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ বেড়ে গেছে। বৃহস্পতিবার এক লাফেই দৈনিক সংক্রমণ অনেকটা বাড়তে দেখা গেছে। নতুন সংক্রমণের সবই অকল্যান্ড শহরে। ফলে আগামী সপ্তাহেই দেশটির সবচেয়ে বড় এই শহরে লকডাউন আরও বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামী সোমবার পর্যন্ত কঠোর লকডাউনের আওতায় থাকবে অকল্যান্ডের ১৭ লাখ মানুষ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়তে শুরু করেছে। করোনা মহামারি শুরুর পর যে কয়েকটি দেশ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তার মধ্যে অন্যতম ছিল নিউজল্যান্ড। কিন্তু দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি কিছুটা খারাপ হতে শুরু করেছে।

উপ-প্রধানমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন বলেন, অকল্যান্ডে সংক্রমণ বাড়ার বিষয়টি অপ্রত্যাশিত নয়। তবে সেখানে খুব দ্রুত গতিতেই সংক্রমণ বাড়ছে। তিনি বলেছেন, বিধি-নিষেধ না মেনে বিভিন্ন বাড়ি-ঘরে লোকজনের সমবেত হওয়ার কারণেই এমনটা ঘটছে।

নতুন করে দেশটিতে ৭১ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, যার সবগুলোই অকল্যান্ডে। একদিন আগেই এই সংখ্যা ছিল ৫৫।

নিউজিল্যান্ডে ২৪ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন। কর্মকর্তারা বলছেন, ৯০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হলেই লকডাউন তুলে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ