বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পূজা মন্ডপে কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কুমিল্লার পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার তীব্র নিন্দা-প্রতিবাদ, প্রকৃত দোষীদের গ্রেফতার দাবি এবং সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব আল্লামা এম এ মতিন এক যুক্ত বিবৃতিতে বলেন- দেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য কুমিল্লার পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানাে হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা-প্রতিবাদ, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান।

তারা এঘটনাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে যেনাে শান্তি-শৃঙ্খলা নষ্ট না হয়, কেউ যেনাে আইন নিজের হাতে তুলে না নেয় সেদিকে দৃষ্টি রেখে সর্বস্তরের মুসলিম মিল্লাতকে শান্ত থাকারও আহবান জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ