বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের তফসিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ও অষ্টম ধাপের পৌরসভা ভোটের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর)। এ লক্ষ্যে কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসির সংস্থাপন শাখার উপসচিব স্বাক্ষরিত সভার নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে ইসি ৮৭তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং অষ্টম পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সভায় আলোচনার বিষয়গুলো হলো- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, অষ্টম ধাপের পৌরসভার সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়ে। কমিশন সভা সামনে রেখে ইসির অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, নির্বাচন কমিশন সচিবালয়ের সব প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে কমিশন।

বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা ৪ হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ ৭৫২ ইউপির, ৩০ মার্চ ৬৮৪ ইউপির, ২২ এপ্রিল ৬৮৫ ইউপির, ৬ মে ৭৪৩ ইউপির, ২৭ মে ৭৩৩ ইউপির এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ