বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

গুচ্ছ পদ্ধতিতে কুবিতে অংশ নেবে ৭ হাজার পরীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে পরীক্ষা দিবে সাত হাজার ২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিট ও ‘বি’ ইউনিটের পরীক্ষার্থী দুই হাজার ৫০৫ জন করে এবং ‘সি’ ইউনিটের পরীক্ষার্থী দুই হাজার ১৬ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুবির রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৭ অক্টোবর (রোববার) ‘এ’ ইউনিট, ২৪ অক্টোবর (রোববার) ‘বি’ ইউনিট এবং ০১ নভেম্বর (সোমবার) ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে দুপুর ১টার মধ্যে অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কাজে সংশ্লিষ্ট সব শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীকে সার্বিক সহযোগিতা দেওয়া ও দায়িত্ব পালনের জন্য আহ্বান করা হয়েছে।

একইসঙ্গে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভর্তি পরীক্ষার দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ