বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

খালেদার অসুস্থতা নিয়ে চিকিৎসকরাও চিন্তিত: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিকিৎসকরা অত্যন্ত চিন্তিত। কারণ অ্যাডভান্স সেন্টার ছাড়া তার চিকিৎসা করানো সম্ভব না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ফখরুল বলেন, গতকাল বিকালে আমি দেশনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা অত্যন্ত চিন্তিত। কারণ তার অনেকগুলো অসুস্থতা আছে। এগুলোর সামগ্রিক যে চিকিৎসা আছে, যেগুলো অ্যাডভান্স সেন্টার ছাড়া এখানে সম্পন্ন হবে না। তারপরও চিকিৎসকরা চেষ্টা করছেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলছি- খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আপনারা (সরকার) তো প্রতিহিংসামূলকভাবে মিথ্যা মামলা দিয়ে জোর করে তাকে আটকে রেখেছেন।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি সরকারের কাছে কোনো দয়া চায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কথা পরিষ্কার- জামিন খালেদা জিয়ার প্রাপ্য। এই মামলাতে তিনি অবশ্যই জামিন প্রাপ্য। তাকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে। এটাই জনগণের দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এর আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন সাবেক এই প্রধানমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ