বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

অ্যান্টিবডি বেশি মডার্নার বুস্টার ডোজে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নতুন এক গবেষণায় দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণকারীদের জন্য বুস্টার ডোজ হিসেবে ফাইজার অথবা মডার্নার টিকা বেশি কার্যকর হতে পারে। তবে মডার্নার টিকার বুস্টার ডোজ গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি ফাইজার অথবা জনসনের টিকার তুলনায় বেশি হয়। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) পরিচালিত এক গবেষণার প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়। জনসনের টিকা প্রয়োগের অনুমতি এখনও দেয়নি যুক্তরাষ্ট্র। সে ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে অন্য টিকা বা মিশ্র টিকা ব্যবহারের ফলাফল জানার অপেক্ষায় ছিল এনআইএইচ।

৪৫৮ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এ গবেষণা চালানো হয়। তারা অন্তত ১২ সপ্তাহ আগে ফাইজার, মডার্না অথবা জনসনের টিকা নিয়েছিলেন। এই তিনটি দলকে তিন ভাগে ভাগ করা হয়। তিন দলকে বুস্টার ডোজ হিসেবে ফাইজার, মডার্না অথবা জনসনের টিকা দেওয়া হয়। বুস্টার ডোজ নেওয়ার ১৫ দিন পর গবেষকরা তাদের অ্যান্টিবডি পরীক্ষা করেন।

গবেষণার ফলাফল গবেষকদের আশাবাদী করে তোলে। দেখা গেছে, জনসনের টিকা গ্রহণকারীদের একই ধরনের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি চার গুণ বেড়েছে। ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৩৫ গুণ। আর মডার্নার টিকার বুস্টার ডোজ দেওয়ার পর অ্যান্টিবডি বেড়েছে ৭৬ গুণ।

গবেষণায় আরও জানানো হয়, মডার্নার টিকা গ্রহণকারীদের অ্যান্টিবডির মাত্রা ফাইজার অথবা জনসনের টিকা নেওয়া ব্যক্তিদের তুলনায় বেশি ছিল। বুস্টার ডোজ নেওয়ার পর কারও শরীরে বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়।

তবে গবেষণাটি এখনও পর্যালোচনা করা হয়নি। এ গবেষণায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল কম। গবেষণায় ১৫ দিন ধরে অংশগ্রহণকারীদের পর্যবেক্ষণ করা হয়। কিন্তু এরপর রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে পারে। এসব বিষয় গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষজ্ঞরা বলেছেন, এ গবেষণার ফলাফলের ভিত্তিতে বড় কোনো সিদ্ধান্তে না পৌঁছানোই ভালো।

ফাইজারের বুস্টার ডোজ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অনুমোদন পেয়েছে। ৬৫ বছর বা তার বেশি বয়সী উচ্চ ঝুঁকিতে থাকা মানুষ এবং করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকদের এ টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ