বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

মতিঝিলের এনসিটিভি ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, পাঠ্যপুস্তক ভবনে (এনসিটিভি) আগুন লেগেছে। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এতে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দমকলকর্মী আব্দুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা ১২টা ৮ মিনিটে তারা আগুনের খবর পান। এরপর তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানাতে পারেনি দমকলবাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ