বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ভোক্তার আস্থা অর্জনে বিএসটিআইকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদ বলেছেন, ভোক্তার আস্থা অর্জনে বিএসটিআইকে আরো দক্ষ, জবাবদিহি ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আগামীকাল ১৪ অক্টোবর ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মান দিবস’ পালনের উদ্যোগকে প্রেসিডেন্ট স্বাগত জানান। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রাকে (এসডিজি) গুরুত্ব দিয়ে এবারে ‘বিশ্ব মান দিবস’ এর প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট বলেন, বিশ্ব পরিমন্ডলে সকলের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান হচ্ছে একটি অন্যতম হাতিয়ার। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সকল ক্ষেত্রে মানসম্মত পণ্য উৎপাদন ও সেবা প্রদান নিশ্চিত করা খুবই জরুরি। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সামাজিক ভারসাম্যহীনতা দূরীকরণ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের মাত্রা সীমিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আন্তর্জাতিক মান ও সামঞ্জস্য নিরূপণের বিদ্যমান উপকরণসমূহ ব্যবহার করে এসব লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ আন্তর্জাতিক মান অনুসরণ ও বাস্তবায়নে অধিকতর মনোযোগী হবেন এবং এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি বিশেষায়িত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মান উন্নয়ন ও প্রয়োগে শিল্প উদ্যোক্তা, বিক্রেতা ও ভোক্তা সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব মান দিবসের তাৎপর্যকে অনুধাবন করে দেশীয় শিল্প উদ্যোক্তা, আমদানিকারক-রপ্তানিকারকগণ মানসম্মত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের মাধ্যমে জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে অধিকতর মনোযোগী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে বলে প্রেসিডেন্ট প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ