বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে ২১ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে নৌপুলিশ এবং কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করেছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযানে সাড়ে ২২ লাখ মিটার জাল, প্রায় ২০০ কেজি ইলিশ এবং মাছ ধরার ইঞ্জিনচালিত চারটি নৌকা জব্দ করা হয়। এ সময় ২১ জেলেকে আটক করে নৌপুলিশ।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, নৌ পুলিশের বেশ কয়েকটি দল নিয়ে চাঁদপুর সদর ও মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ২১ জেলেকে আটক করা হয়। একই সময় ১৪ লাখ মিটার জাল, ইঞ্জিনচালিত মাছ ধরার চারটি নৌকা এবং ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা ছাড়াও জব্দ করা জাল আগুন দিয়ে পুড়ে ধ্বংস করে দেওয়া হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, আটক হওয়া ২১ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামরা দায়ের করা হয়েছে।

এদিকে, কোস্টগার্ডের অপর অভিযানে নেতৃত্ব দেন, সদর উপজেলা নির্বাহী সানজিদা শাহনাজ এবং কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লে. রোহান মঞ্জুর। অভিযানকারী দল সাতটি স্পিডবোট নিয়ে চাঁদপুর সদরের দক্ষিণাঞ্চলের মেঘনা এবং একই উপজেলার রাজরাজেশ্বর এলাকার পদ্মা নদীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

এ সময় সাড়ে সাত লাখ মিটার জাল এবং ৫০ কেজি ইলিশ জব্দ করে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করে দেওয়া হয়। একই সঙ্গে ইলিশগুলো অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ