বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড়ের কবলে হংকং, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান-অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় কোমপাসুর প্রভাবে হংকংয়ে ব্যাপক বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। বন্ধ করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। যে কোনো সময় হাইনান প্রদেশে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। এরইমধ্যে জানমালের ক্ষতি কমাতে প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার (১৩ অক্টোবর) ভোরে ঘণ্টায় ১০১ কিলোমিটার গতিতে হংকংয়ের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় কোমপাসু। ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায় শহরটির উত্তরাঞ্চল।

কর্তৃপক্ষ জানায়, কোমপাসুর কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস। একইসঙ্গে নিচু এলাকায় বসবাসরত নাগরিকদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এরইমধ্যে হংকংয়ে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে হংকং অতিক্রম করে হাইনান প্রদেশের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। বুধবারই প্রদেশটির উপকূলে আঘাত হানবে কোমপাসুর। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে সবধরনের প্রস্তুতি। সাগর থেকে জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় অঞ্চল থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ফিলিপিন্সে আঘাত হানে ঘূর্ণিঝড় কোমপাসুর। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ