রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে বুস্টার ডোজের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী ঠেকাতে বিশ্বে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইতোমধ্যে বুস্টার ডোজও দেওয়া শুরু করেছে।

এবার যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের টিকার বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কভিডের অতিরিক্ত একটি করে টিকা দেওয়া হোক।

ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক এবং অ্যাস্ট্রাজেনেকার মতো বেশ কয়েকটি টিকাকে ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই টিকা পাওয়াদের মধ্যে যাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা কম, তাদেরই কেবল অতিরিক্ত টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছিল। স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস, অন ইনফরমেশন (সেজ) নামের ওই কমিটি গত সপ্তাহে চার দিন ধরে বৈঠক করেছে। সেখানেই বিভিন্ন কভিড টিকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

চীনের তৈরি টিকা সিনোফার্ম এবং সিনোভ্যাক নেওয়া ব্যক্তি যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের তৃতীয় টিকা দেওয়ারও কথা বলেছে এই কমিটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ